Breaking News
Home / TRENDING / ‘বাংলা সিনেমা বাঁচান!’ টুইটে আর্জি দেবের

‘বাংলা সিনেমা বাঁচান!’ টুইটে আর্জি দেবের

নীল রায়।

বাংলা বাঁচাতে এবার ডাক দিলেন চলচ্চিত্র অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। থুড়ি, বাংলা সিনেমা বাঁচাতে। বুধবার দুপুরে একটি টুইট করেন অভিনেতা দেব। তাতে তিনি লেখেন, “আমি গর্বিত বাংলার সাহিত্য, কবিতা, গান, বাংলার জীবনযাপন নিয়ে। আর যা কিছু বাংলার, যা কিছু বাঙালির, তাই নিয়েই বাংলা সিনেমা। বাংলাকে বাঁচাতে হলে, বাঙালিকে বাঁচাতে হলে, বাংলা সিনেমাকে বাঁচাতেই হবে। আসুন আমরা সবাই বাংলা সিনেমার পাশে দাঁড়াই। এই মুহূর্তে এটাই সবথেকে জরুরি কাজ।”

আগামী ২ অক্টোবর পুজোর মরশুমে মুক্তি পাচ্ছে দেবের ছবি “পাসওয়ার্ড”। ছবির অভিনেতার সঙ্গে প্রযোজক তিনিই। তাঁর এই ছবির সঙ্গে আরও তিনটি বাংলা ও একটি হিন্দী ছবি মুক্তি পাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই প্রযোজক হিসেবে চাপে রয়েছেন ঘাটালের সংসদ সদস্য। কারণ পাঁচটি ছবি একসঙ্গে মুক্তি পাওয়ায় শহরের মাল্টিপ্লেক্স ও গ্রাম-গঞ্জে সিঙ্গেল স্ক্রিন থিয়েটার পাওয়া মুশকিল হচ্ছে ছবিগুলির পক্ষে। এমতাবস্থায় উৎসবের মরসুমে ছবির মুক্তি করেও উৎকণ্ঠার প্রহর গণনায় অভিনেতা দেব।

গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল দেব অভিনীত “হইচই আনলিমিটেড”। সেই সময় অভিযোগ উঠেছিল ভেঙ্কটেশ ফিল্মস বা প্রযোজক শ্রীকান্ত মোহতা নিজের তিনটি ছবিকে ভালো ব্যবসা দিতে, মাল্টিপ্লেক্সে মালিকদের ওপর চাপ তৈরি করে দেবের ছবি সরিয়ে দিয়েছেন। শ্রীকান্ত মোহতা বর্তমানে ভুবনেশ্বরের সিবিআইয়ের হাতে বন্দী। তাই এবার পুজোয় ভেঙ্কটেশ বনাম দেবের লড়াই কিছুটা হলেও স্থিমিত।

তা সত্ত্বেও দেবের বাংলা ছবি বাঁচানোর নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করা নিয়ে প্রশ্ন উঠছে সিনেমহলে। বুধবার সকালে এক বহুল প্রচারিত সংবাদপত্রে দেবের একটি বিরাট সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।সেখানেও বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তা প্রশ্ন উঠছে, নিজের ছবি “পাসওয়ার্ড” নিয়ে কি আদৌ আত্মবিশ্বাসী নন প্রযোজক দীপক অধিকারী! আর তাতেই কি তাঁর মুখে ঘুরে ফিরে আসছে বাংলা সিনেমাকে বাঁচানোর আর্তি?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *