তীর্থ মাহাতো
বিরাটদের ছন্দে মিতালি রাজরা।
বৃহস্পতিবার ভারতের মেয়েরাও হারালো নিউজিল্যান্ডকে। আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের একদিনের ম্যাচে ৯ উইকেটে কিউইদের হারালো ভারত। দুরন্ত ফর্মে ছিলেন পুনম যাদব ও একতা বিস্ত। দুরন্ত বোলিং করেন। অন্যদিকে স্মৃতি মন্ধানার শতরান এবং জেমাইমা অপরাজিত অর্ধশতরানে জিতল ইন্ডিয়া। এ দিন টসে জিতে ফিল্ডিং নেন অধিনায়ক মিতালি রাজ। শুরুটা মন্দ হয়নি প্রতিপক্ষের। প্রথম উইকেটে ওপেনিং জুটি ৬১ রান করেন। ৪৮.৪ ওভারে ১৯২ রানে সব উইকেট হারায় নিউজিল্যান্ড। অ্যামি ৩১ এবং অ্যামেলিয়া কের করেন ২৮। পুনম যাদব ও একতা বিস্ত তিনটে করে উইকেট নেন। দুই উইকেট নেন দীপ্তি শর্মা। পরে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news