তীর্থ মাহাতো
আবার রেকর্ড কোহলির। বিরাট আর রেকর্ড সমার্থক শব্দ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবার জিতেছে ভারত। এই খবরের থেকেও আরও একটা ভাল খবর রয়েছে ভারতীয় সমর্থকদের জন্য। তা হল—নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৫রান করে তিনি টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি লারাকে। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানাধিকারের তালিকায় লারাকে ছাঁপিয়ে গেলেন বিরাট। সর্বোচ্চ রানাধিকারের তালিকায় ১০ নম্বরে চলে এলেন বিরাট। ২৯৯ একদিনের ম্যাচে লারার রান ১০৪০৫। গড় ৪০.৪৮। তা ছাপিয়ে গিয়ে বিরাটের রান ১০৪০৬। বিরাট খেলেছে মাত্র ২২০ ম্যাচ।একদিনের ক্রিকেটে ত্রয়োদশ এবং ভারতীয়দের মধ্যে পঞ্চম ক্রিকেটার হিসেবে দশ হাজার রান করলেন বিরাট। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিরাট ছাপিয়ে যেতে পারে সব রেকর্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news