নিজস্ব সংবাদদাতা এমনিতেই অফ ফর্ম চলছে। সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে। কিন্তু, লোকেশ রাহুলের এই সততা সবকিছুকে ঢেকে দিল। রাহুলের স্পোর্টসম্যান স্পিরিটে সবাই মুগ্ধ। কী করলেন রাহুল? সিডনি টেস্টের তৃতীয় দিনে মিড অনে ফিল্ডিং করছিলেন। হ্যারিসের ক্যাচটা মিড অনের দিকে আসছিল। রাহুল ঝাঁপিয়ে তা ধরার চেষ্টা করেন। কিন্তু বল মাটি স্পর্শ করে। আম্পায়ন ঠিকঠাক বুঝতে পারেননি। তিনি তৃতীয় আম্পায়ের সাহায্য নিতে যাচ্ছিলেন। তখনই রাহুল ইশায়ার বুঝিয়ে দেন, বল মাটি স্পর্শ করেছে। রাহুল যখন এটা বোঝাচ্ছেন, ভারতীয় ক্রিকেটাররা আনন্দ করছিলেন। রাহুল বলার পরই সবার হুশ ফেরে। আম্পায়ারও অবাক হয়ে যান। হ্যারিস দিনের শেষে ৭৯ রানের ইনিংস খেলেন। লাঞ্চের পর আউট হ হ্যারিস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news