Breaking News
Home / TRENDING / ঋণ মকুব করে কৃষকের সমস্যা মিটবে না : মোদি

ঋণ মকুব করে কৃষকের সমস্যা মিটবে না : মোদি

নিজস্ব প্রতিনিধি :

ঋণ মাফ করলেই কৃষকের সমস্যা দুর হয় না, শনিবার, ঝাড়খণ্ডের পালামৌতে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হিন্দি বলয়ের প্রধান তিন রাজ্যে ক্ষমতা দখলের পরই প্রতিশ্রুতি মতো কৃষকদের ঋণ মাফ করে বিজেপিকে কৃষক বিরোধী তকমা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
প্রধানমন্ত্রী এদিন বলেন, কংগ্রেস কৃষকদের জন্য কিছু করেনি, তাঁর সরকার কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় তার ব্যবস্থা করেছে। সেচ ব্যবস্থা উন্নত করেছে। ঋণ মাফ প্রসঙ্গে মোদী বলেন, শুধুমাত্র ঋণ মাফ করে কৃষকদের সমস্যা দূর হয় না, এতে করে সমস্যা বাড়ে। তাঁর সরকার কৃষকদের জন্য ১ লক্ষ কোটি টাকার সেচ ব্যবস্থা রূপায়ন করেছে। তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “কংগ্রেসের কাছে কৃষকরা ভোট ব্যাঙ্ক , আর আমাদের কাছে তাঁরা অন্নদাতা। এটাই বিজেপি ও কংগ্রেসের পার্থক্য।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *