তীর্থ মাহাতো
এগিয়ে আসছে ক্রিকেট বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের বল গড়ানোর আগে পর্যন্ত নানা মুনির নানান মত। কোনও বিশেষজ্ঞ এই দলকে এগিয়ে রাখে তো, অন্য আরেকজন অপর দলকে এগিয়ে রাখে।
বিশ্বকাপে ভারতকে নিয়ে মুখ খুললেন রিকি পন্টিং। তিনি বলেন, ‘ভারতের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে বিরাটের উপর। যদি বিরাট ফর্মে থাকে, তাহলে ভারত বিশ্বকাপ জিততে পারে। ভারতের বিশ্বকাপ জেতার ক্ষেত্রে বিরাট একটা ফ্যাক্টর।’
বিরাট–সচিন তুলনা নিয়ে বলেন, ‘আমার মনে হয় ওদের দুজনকে নিয়ে তুলনা করার জায়গায় পৌঁছয়নি। বিরাট যতদিন পারে খেলুক। তারপর না হয় তুলনায় যাওয়া যাবে। সচিন কিংবদন্তি। পাশাপাশি এটাও দেখতে হবে বিরাটও ভাল রান করছে। আরও রান করুক। আমি এটাই চাই।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news