তীর্থ মাহাতো
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি ম্যান ইউ। খেলা ১১ এপ্রিল। ফিরতি দেখা ১৭ এপ্রিল। তার আগে মেসিকে নিয়ে বেশ চাপে রয়েছেন ম্যান ইউ কোচ–ফুটবলার থেকে সমর্থকরা।
মেসির একটা রেকর্ড –ই মাথা ব্যাথার কারণ ম্যান ইউয়ের। তা হল, ইংল্যান্ডের ক্লাবগুলোর বিরুদ্ধে মেসির স্কোরিং এবিলিটি দুর্ধর্ষ। এখনও পর্যন্ত ২২ গোল। এর আগে কেউ করেনি। কোয়ার্টার ফাইনালেও তাই মেসিকে নিয়ে চিন্তায় ম্যান ইউ। এ বারের লিগে ম্যান ইউ ছন্দে রয়েছে। মেসিকে নিয়ে যাবতীয় অঙ্ক কষা শুরু করে দিয়েছেন ম্যান ইউ কোচ। জানেন, মেসিকে আটকে দিতে পারলেই কাজটা সহজ হয়ে যাবে। তবে, ফুটবল বিশেষজ্ঞরা বার্সাকেই ফেবারিট ধরছেন। তবে, ম্যান ইউ মরিয়া কামড় দেবে, সেটা বলাই যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news