তীর্থ মাহাতো
না, এবারও হল না। তীরে এসে তরী ডুবল ইস্টবেঙ্গলের। দীর্ঘ ১৬ বছর ট্রফি অধরা ইস্টবেঙ্গলকে। কোটি টাকার স্পনসর এসেও ট্রফি দিতে পারল না। গোকুলামের বিরুদ্ধে জিতেও লাভ হল না। চেন্নাই জিতে যাওয়ায়। তবে, এবারে ভাল পারফরমেন্স করেছে আলেজান্দ্রোর ছেলেরা। দিনের শেষে হাতে পেনসিল। ম্যাচ শেষে মাঠের মধ্যে হাউমাউ করে কঁাদছিলেন চুলোভারা। তীরে এসে তরী ডোবার যন্ত্রণা মারাত্মক। হতাশ ইস্টবেঙ্গল ফুটবলাররা। ১৬ বছর আগে জেতা আই লিগের গন্ধ শুকেই আবার বছর কাটাতে হবে সমর্থকদের। হেরে গিয়ে, খেতাব খুইয়ে আলেজান্দ্রো বলছেন, আমরা লিগ জেতার দাবিদার ছিলাম।’ কাশিম আইদারা তো ক্ষিপ্ত মিনার্ভার উপর। দ্বিতীয়ার্ধে মিনার্ভার পারফরমেন্সের জন্য। লিগ না পেয়েও কোঝিকোড়ে উৎসব হয় টিম হোটেলে। কর্তাদের তরফে লাড্ডু বিতরণ করা হয়। রানার্স হয়েও উৎসব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news