ওয়েব ডেক্সঃ
বিশ্বের প্রবীণতম মানুষ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন জাপানের বৃদ্ধা কেন তানকা। জাপানের দক্ষিণ-পশ্চিমে ফুকুওকা প্রদেশের বাসিন্দা তানকার বর্তমান বয়স ১১৬ বছর। শনিবার থেকে স্থানীয় একটি হাসপাতালে তিনি ভর্তি আছেন। সেখানেই গিনেস কমিটি, তাঁর হাতে বিশ্বের প্রবীণতম মানুষের সম্মান পুরস্কার তুলে দেন।
তানকার জন্ম ১৯০৩ সালের ২ জানুয়ারি। প্রবীণতম এই মানুষটি প্রতিদিন সকাল ৬ টায় ঘুম থেকে উঠে শরীর চর্চা করেন। এমনকি তাঁর পছন্দের বিষয় হল নিয়মিত গণিত চর্চা।
উল্লেখ্য, তানকার আগে ১১৭ বছর বয়সে প্রবীণতম মানুষ ছিলেন জাপানের চিও মিয়াকো। আবার জাপানের মাসাজো নোনাকা প্রবীণতম পুরুষ হিসেব গিনেস বুকে নাম তুলেছিলেন। জানুয়ারি মাসে ১১৩ বছর বয়সে তিনি প্রয়াত হন।
প্রসঙ্গত, গিনেস বুকে প্রবীণতম মানুষ হিসেবে সবথেকে বেশি নাম রয়েছে জাপানের। এদেশের মানুষেরা ৮০ বছর বয়সেও সুস্থ থাকেন বলে অভিজ্ঞমহলের মত। তাদের মতে, জাপানের মাছ,ভাত, সমৃদ্ধ সবজি এবং কম ফ্যাটযুক্ত খাবারই তাদের দীর্ঘ আয়ুর জন্য প্রয়োজনীয় বস্তু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news