Breaking News
Home / TRENDING / ট্রফি জিতেও বিতর্ক চেন্নাইতে, জানুন ক্লিক করে

ট্রফি জিতেও বিতর্ক চেন্নাইতে, জানুন ক্লিক করে

তীর্থ মাহাতো
ইতিহাসে চেন্নাই সিটি এফসি। প্রথমবারের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হল তারা। শনিবার কোয়েম্বাটুরে মিনার্ভাকে ৩–১ হারিয়ে কাপ জিতল তারা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে।তারপর পেড্রো মানজি পেনাল্টি থেকে গোল শোধ করেন। তবু, চাপা টেনশন ছিল। বিরতির পর ছন্দে ফেরে চেন্নাই। জ্বলে ওঠেন গৌরব বোরা। জোড়া গোল করে ট্রফি এনে দেন। ৪৩ পয়েন্ট নিয়ে এবারের ভারত সেরা হল চেন্নাই। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি পেল না চেন্নাই। তারা সুপার কাপের আগে ট্রফি পাবে। ট্রফি এখন ফেডারেশন দপ্তরে। প্রথমবারের জন্য আই লিগ জিতলে চেন্নাই। মোহনবাগান, ইস্টবেঙ্গলকে ছাপিয়ে ভারতীয় ফুটবল নতুন চ্যাম্পিয়ন পেল ভারতীয় ফুটবল। গোটা তামিলনাড়ু জুড়ে এখন ফুটবল জ্বর। এ দিন জিতলেই চ্যাম্পিয়ন হত চেন্নাই। কিন্তু প্রথমে পিছিয়ে পড়ে চাপ বাড়িয়েছিল।তারপর নিজেরাই চাপ কাটিয়ে উঠে চ্য্যাম্পিয়ন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *