Breaking News
Home / TRENDING / ‌রাজ্য টিটিতে পয়মন্তির কামাল

‌রাজ্য টিটিতে পয়মন্তির কামাল

 

রনিজস্ব সংবাদদাতা
রাজ্য টিটি চ্যাম্পিয়নশিপে হুগলির হয়ে দ্বিমুকুট পেলেন পয়মন্তি বৈশ্য। মেয়েদের জুনিয়র ও ইয়ুথ দুটোটেই চ্যাম্পিয়ন পয়মন্তি। পদক পাওয়ার নিরীখে শীর্ষে থেকে জয়জয়কার উত্তর ২৪ পরগণা। তারা পেয়েছে ১০ সোনা, ৫ রুপো, ১০ ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে হাওড়া, তৃতীয় হুগলি, চতুর্থ উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা পঞ্চম স্থানে শেষ করেছে। বুধবার মেয়েদের নার্সারি বিভাগে সঞ্চারী চক্রবর্তী হারায় অভীসা কর্মকারকে। ছেলেদের নার্সারিতে জয়ী সৌরভ বর্মন। মেয়েদের ক্যাডেট বিভাগে জেতে সায়নী পান্ডা,একই বিভাগে ছেলেদের জয়ী ইমন অধিকারী। সাব–জুনিয়র মেয়েদের বিভাগে জয়ী স্নেহা ভৌমিক, ছেলেদের জেতে অঙ্কুর ভট্টাচার্য। মেয়েদের জুনিয়র বিভাগে জয়ী পয়মন্তি বৈশ্য, ছেলেদের বিভাগে জেতে আকাশ পাল। ছেলেদের ইয়ুথ বিভাগে জয়ী রনিত ভঞ্জ। এছাড়াও সিনিয়র বিভাগে জেতেন ঐহিকা মুখার্জি ও অনির্বাণ ঘোষ। এদিনই শেষ হল রাজ্য টিটি চ্যাম্পিয়নশিপ। মৌমা দাস অভিমান করে সরে গিয়েছিলেন রাজ্যটিটি থেকে। তিনি আর শেষ পর্যন্ত নামলেন না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *