প্রসেনজিৎ মাহাতো
ডার্বিতে টনিকে পাওয়া যাবে না। জানুয়ারির আগে তঁাকে সই করানো যাবে না। টনিকে না পেয়ে, ইস্টবেঙ্গল কোচের ডার্বির আগে চাপ বাড়ল। টনিকে ধরেই হয়তো ডার্বির জেতার স্ট্র্যাটেজি তৈরি করছিলেন। সবই এলোমেলো হয়ে গেল। ফেডারেশন সূত্রের খবর, জানুয়ারির আগে টনির ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপাতে পারবেন না।
ডার্বির বেশিদিন বাকি নেই। আরেক বিদেশি কোলাডোর সই বুধবারও হল না। ডার্বির আগে বিদেশি সমস্যায় আলেসান্দ্রো। হাতে রয়েছে দুই বিদেশি জনি অ্যাকস্টা ও কাশিম আইদারা। অ্যাকস্টা নিয়েও স্বস্তিতে নেই লাল–হলুদের হেডস্যর। রক্ষণে বিশ্বকাপারকে খেলাবেন কী খেলাবেন না, তা নিয়েও দ্বিধায় রয়েছেন। আপাতত ঠিক করেছেন, সালাম–বোর্জাকে দিয়েই শুরু করবেন ডার্বিতে। কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের জন্য লাল–হলুদ মাঠে প্র্যাকটিস করালেন আলেসান্দ্রো। তবে, মাঠ নিয়ে অখুশি তিনি। মুখে না বললেও হাবেভাবে বুঝিয়ে দেন। আজ সকালে যুবভারতীতে প্র্যাকটিস। বৃহস্পতিবার, শুক্রবার ক্লোজড ডোর অনুশীলন করাবেন বলে ঠিক করেছেন আলেসান্দ্রো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news