নিজস্ব সংবাদদাতা
মাদারিহাটে চা বাগানে চিতাবাঘের হানায় মৃত এক শিশু।বুধবার সন্ধ্যায় চা বাগানের এক শ্রমিকের মেয়েকে তুলে নিয়ে যায় একটি চিতাবাঘ । কিছুক্ষণ বাদেই শিশুটির খুবলানো মৃতদেহ উদ্ধার হয় চা বাগানের ঝোপের ধার থেকে । বুধবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের চা বাগানের শ্রমিক কুনাল নায়েকের ৬ বছরের শিশু কন্যা হিডেন নায়েক চা বাগানের অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। আচমকাই শিশুদের চিৎকারে চা বাগানের শ্রমিকরা ছুটে গেলে দেখা যায় কুনাল নায়েকের মেয়ে হিডেন নায়েক নেই। অন্যান্য শিশুরা জানায় আচমকাই এক চিতা বাঘ এসে ইডেনকে তুলে নিয়ে গেছে । এরপর হিডেনকে উদ্ধারের জন্য তল্লাশি চালানো হয় চা বাগানে ।এক ঘন্টা খোঁজার পর চা বাগানের পাশ থেকে উদ্ধার হয় ছোট্ট হিডেনের খুবলানো মৃতদেহ ।উল্লেখ্য, এর আগেও চা বাগানে চিতা বাঘের আক্রমণের শিকার হয়েছে অনেকেই । প্রশাসন কিছুটা তৎপর হলেও আদতে যে পরিস্থিতি বদলায়নি হিডেন নায়েককে চিতাবাঘ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সেটাই প্রমাণ হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news