Breaking News
Home / TRENDING / ‌বয়স ভাঁড়ানো রুখতে চমক ফেডারেশনের

‌বয়স ভাঁড়ানো রুখতে চমক ফেডারেশনের

প্রসেনজিৎ মাহাতো:

ভারতীয় ফুটবলে বয়স ভাঁড়ানো রুখতে অ্যাপ আনতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যে অ্যাপের মাধ্যমে জুনিয়র এবং সাব–জুনিয়র ফুটবলারদের বয়সের কারচুপি বন্ধ করা যাবে।

সম্প্রতি ভারতীয় ফুটবলের জুনিয়র স্তরে ‘‌বয়স ভাঁড়ানো’–র ঘটনা আকছার ঘটছে। দিন যত এগোচ্ছে এই সমস্যা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। ফেডারেশন এই বিষয়ে আলোচনা করেন ভারতীয় ফুটবলের টিডি ডোরু ইশাকের সঙ্গে। অ্যাপের পরিকল্পনা তাঁরই মস্তিস্কপ্রসূত।
অ্যাপটির নাম— ‘‌এআইএফএফ গোল্ডেন বেবি লিগ’‌। ফেডারেশন অনুমোদিত অ্যাকাডেমি কিংবা আই লিগ ক্লাবগুলোর অ্যাকাডেমির ফুটবলারদের ৬ বছর বয়সে এই অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে।

আই লিগের সিইও সুনন্দ ধর বলেন, ‘‌অ্যাপের মাধ্যমে সব প্লেয়ারকে নথিভুক্ত হতে হবে। নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ফুটবলারটি একটি ইউনিক নম্বর পাবে। পাসপোর্ট বা আধার নম্বরের মতো। যা বছরে বছরে বদল করা যাবে না। এবং নথিভুক্ত হওয়া ফুটবলারের সমস্ত তথ্য ফেডারেশনের কাছে পৌঁছে যাবে। যেমন বয়স, কটা ম্যাচ খেলল, কটা গোল করল সমস্ত কিছু। যার ফলে ফুটবলারটিকে নজরে রাখা আমাদের পক্ষে সহজ হবে।’‌ তিনি যোগ করেন, ‘‌ভারতে বয়স ভাঁড়ানো সমস্যা খুব বেশি। এই অ্যাপের মাধ্যমে বয়স চুরি আটকাতে পারব। ৬ বছর বয়সে বয়স জালিয়াতি সহজ হবে না’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *