Breaking News
Home / TRENDING / মেট্রোয় আগুনের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মেট্রোর

মেট্রোয় আগুনের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মেট্রোর

নিজস্ব সংবাদদাতা

মেট্রো রেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাপানোতর শুরু হয়েছে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য, তাঁদের কাছে আগুন সংক্রান্ত প্রথম ফোনটি আসে ৫.০২ মিনিটে। এরপরই ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। তবে ঘটনায় অসুস্থ যাত্রীরা জানিয়েছেন, সেসময় কাউকেই দেখা যায়নি। মেট্রো অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে বলে জানিয়েছেন মেট্রো রেলের জিএম পি সি শর্মা। তবে কত দিনের মধ্যে সেই তদন্তের রিপোর্ট দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। এই তদন্ত কমিটি সব দিক ক্ষতিয়ে দেখবে। কেউ দোষী প্রমাণিত হলে ছাড় পাবে না। তবে বৃহস্পতিবার রাত থেকেই প্রতি কামরায় আরপিএফের জওয়ানকে মোতায়েন করেছে মেট্রো । কোনও ঘটনা ঘটলে প্রাথমিকভাবে তাঁরাই সামাল দেবেন বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিকে, কলকাতা মেট্রোয় ব্যাবস্থাপনার ঘাটতি আছে, বলে অভিযোগ তুললেন মদন মিত্র। মেট্রো রেল ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী। এসএসকেএম হাসপাতাল ও মেডিকেলে ভর্তি করা হয় বহু যাত্রীকে। মুখ্যমন্ত্রী জেলা সফরে রয়েছেন। সেখান থেকেই গোটা ঘটনার খোঁজখবর রাখছেন। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এদিন আহতদের দেখতে হাসপাতালে যান অরুপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও সুজিত বোস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *