প্রসেনজিৎ মাহাতো
প্রায় আড়াইশোর কাছাকাছি ফুটবলার এসেছিলেন ট্রায়ালে। প্রথমদিনেই প্রথম ডিভিশন ক্লাব মহমেডান এসি–র ট্রায়ালে ব্যাপক সাড়া। হবে না–ই বা কেন। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ট্রায়াল শুরু করল মহমেডান এসি। দূর–দূরান্ত থেকে আসা ফুটবলাররা এই হয়তো প্রথমবার যুবভারতীতে ঢুকলেন। তঁারা আপ্লুত। বারবার তঁাদের মউখে মহমেডান এসি কর্তাদের প্রশংসা ঝরে পড়ছিল। কারণ, ময়দানের ছোট ক্লাবেরা ময়দানের খোলা মাঠে ট্রায়ালের আয়োজন করে থাকে। সেই জায়গায় মহমেডান এসি যুবভারতীতে, যেখানে ইস্ট–মোহন–এটিকে–র মত বড় টিমের প্র্যাকটিস সারে, সেখানেই ট্রায়াল রেখেছিল। সমস্ত ফুটবলারদের দু’ভাগে ভাগ করে ম্যাচ খেলানো হয়। সেখানে থেকে বুধবার প্রায় ৪০জনকে আলাদা করে বেছে নিয়েছেন কোচ সঞ্জয় মাঝি। এই সঞ্জয়ের উপরই এবার গুরু দায়িত্ব ক্লাবের পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে ক্লাবে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ারে তোলা। কোচ সঞ্জয় মাঝি আত্মবিশ্বাসী। বললেন,‘কর্তারা ভরসা রেখেছে আমার উপর। সেটার দাম ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে আমরা ভাল প্রতিভা থেকে তবে দলেই নেব। আজ অনেক ছেলে ট্রায়ালে এসেছিল। কিন্তু বেশিরভাগকেই পছন্দ হয়নি। আমাদের ট্রায়াল চলবে রবিবার পর্যন্ত।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news