প্রসেনজিৎ মাহাতো
অভিনব নজির মোমিনুল হকের। তিনি ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠ এই নজির তঁার। এ দিন মোমিনুল ১২০ রানের ইনিংস খেলেন। সেইসঙ্গে ধরে ফেললেন বিরাটের হাত। বিরাটের পাশাপাশি তিনিও চলতি বছরে চারটে শতরান করে ফেললেন। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মোমিনুল বিরাট ভরসা। তঁার কেরিয়ারে নামের পাশে আটটি শতরান রয়েছে। চট্টগ্রামের এই স্টেডিয়াম মোমিনুলের জন্য পয়া। এই মাঠেই তিনি করেছেন ছটা শতরান। এই মাঠে বাংলাদেশের কোনও ব্যাটসম্যানের নেই। মোমিনুল সেখানে নজির গড়লেন। একই মাঠে ছটি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে ম্যাথু হেডেন, রিকি পন্টিং, মাইকেল ভন ও গ্রাহম গুচের। চারজনের সঙ্গে এবার নাম উচ্চারণ হবে মোমিনুলেরও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news