প্রসেনজিৎ মাহাতো
ইডেন থেকে ছ পয়েন্ট নিয়ে গেল কেরল। মনোজ ও সুদীপ একটু হাল ধরার চেষ্টা করলেও, শেষ রক্ষা করতে পারেননি। তঁারা আউট হওয়ার পরই বাংলার হারের কপাল লিখন লেখা হয়ে যায়। দ্বিতীয় দিনের শেষেই বাংলার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ৯ উইকেটে হারল বাংলা। লজ্জার। মধ্যাহ্নভোজের পরেই আউট হয়ে যান মনোজ। আক্রমণাত্মক খেলেও লাভ হয়নি। সুদীপ আস্তে আস্তে পিচে পড়ে থেকে লড়াই চালাচ্ছিলেন। তাতে লাভ কিছু হয়নি। মনোজের পর সুদীপ, ঋত্বিক, অনুষ্টুপরা আউট হন। জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে কোনও অসুবিধে হয়নি। ১১ ওভারের মধ্যেই প্রয়োজনীয় ৪৪রান তুলে নেয় তারা। আশা জাগিয়েও হার বাংলার। একই ছবি বাংলার ক্রিকেটের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news