প্রসেনজিৎ মাহাতো
ক’দিন আগে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল ময়দানের ক্লাব উয়াড়ি। ক্লাবের ইতিহাস, নথি সব ধ্বংস হয়ে গিয়েছিল। আগামী পয়লা বৈশাখের দিনে সেই উয়াড়ি ক্লাব ঘুরে দাঁড়ানোর শপথ নিতে চলেছে। ক্লাবের কর্মকর্তারা ঠিক করেছেন, পয়লা বৈশাখের দিনে বারপুজো করবে। প্রত্যেক বছরের ন্যায় এবারও হবে সেই পুজো। কর্তারা মনে করছেন, বারপুজোর দিন পুজো না হলে সকলেরই আরও মন খারাপ হবে। ক্লাব তঁাবু এখনও পর্যন্ত সংস্কার করা সম্ভব হয়নি। তঁাবুর বাইরেই হবে পুজো। ক্লাবের সম্পাদক প্রবীর চক্রবর্তী বলেন, ‘মিটিং করেছিলাম আমরা। সবাই বলল পুজো করতে। পুজো না হলে সবার মন আরো বেশি খারাপ লাগত। ছোট করে পুজো হবে। সবাই মিলে একজোট হব। এই আর কী।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news