প্রসেনজিৎ মাহাতো
চিন্তামুক্ত রঞ্জিত বাজাজ। এএফসি কাপের ম্যাচ আয়োজন নিয়ে চিন্তা কমল মিনার্ভা মালিকের। ভুবনেশ্বরের সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, ১ মে এএফসি কাপের ম্যাচ মিনার্ভা কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে পারে। তাদের কোনও সমস্যা নেই। এই খবর জানতে পেরেই রঞ্জিত টুইট করে জানান, ‘ওড়িশা সরকারকে ধন্যবাদ। ওরা মাঠ ব্যবস্থা করে দেওয়ায়। ১ তারিখের ম্যাচটা কলিঙ্গতে খেলছি আমরা। পরের ম্যাচের আগে অনেকটা সময় রয়েছে। কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে।’ ওড়িশা ক্রীড়া দপ্তরের তরফে রঞ্জিতকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ১ মে ম্যাচ শুধু খেলতে পারবে, পরের ম্যাচগুলোর জন্য মিনার্ভা যেন বিকল্প মাঠ খুঁজে নেয়। রঞ্জিত জানান, তঁার সঙ্গে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের কথা হয়েছে। তারা রাজি মাঠের ব্যবস্থা করে দিতে। কদিন আগে এই এএফসির ম্যাচে মাঠ না পেয়ে ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রঞ্জিত বাজাজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news