Breaking News
Home / TRENDING / ‌কাশ্মীরে ফুল ফুটিয়ে ডিকা কী বললেন জানেন?‌ ক্লিক করুন

‌কাশ্মীরে ফুল ফুটিয়ে ডিকা কী বললেন জানেন?‌ ক্লিক করুন

প্রসেনজিৎ মাহাতো
কাশ্মীর দখল বাগানের। অ্যারোজ ম্যাচের পর ভূ–স্বর্গেও ফুল ফুটল বাগানে। রিয়েল কাশ্মীরকে ১–০ হারিয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এল মোহনবাগান। ইস্টবেঙ্গলকে টপকে। প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলতে শুরু করে দুদলই। গোলের সুযোগ তৈরি হয়। জয়সূচক গোলটি করেন ডিপান্ডা ডিকা। হেনরির ক্রস থেকে ডিকার হেডে গোল। রিয়েল কাশ্মীর বেশ ভাল ফুটবল খেলে। কিন্তু, অভিজ্ঞতার অভাবে ম্যাচটি হারতে হল। এ দিন রক্ষণে শুরু থেকে খেলেন দলরাজ সিং। দারুণ খেলেন। চিন্তা কমান কোচ শঙ্করলাল চক্রবর্তীর। এ দিনের জয়ের ফলে ইস্টবেহ্গলকে টপকে গেল মোহনবাগান। কাশ্মীরের ঠান্ডা আবহাওয়াতেও তার সঙ্গে মানিয়ে নিয়ে দুরন্ত খেলে মোহনবাগান। হেনরি একটি সহজ সুযোগ নষ্ট করেন। দলরাজ ও অভিষেক পেনাল্টি পেতে পেতে পায়নি কাশ্মীর। এ দিনের জয় শঙ্করলালের কাছে স্বস্তির জয়। পাহাড় বরাবরই গাঁট বাগানের কাছে। সেদিক থেকে এই জয় মূল্যবান। ডিকা বলেন, ‘‌টিম হিসেবে খেলে জয় পেয়েছি। আমাদের আরও ভাল খেলতে হবে। ওরাও প্রথমার্ধ আমাদের বেগ দিয়েছিল। তবে, আমারা আত্মবিশ্বাসী ছিলাম, আমরা জিতব। সেটাই হল। এই জয়টা এখান থেকে ভুলে গিয়ে পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে আমাদের।’‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *