Breaking News
Home / TRENDING / আকাশে নয় এবার রাস্তায় থুথু ফেললেও পড়বে নিজের গায়েই, কি করে জানুন ক্লিক করে

আকাশে নয় এবার রাস্তায় থুথু ফেললেও পড়বে নিজের গায়েই, কি করে জানুন ক্লিক করে

সঞ্জয় সরকার

শহর তথা রাজ্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ বৈঠক হল নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে হয় বৈঠক। বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়। ছিলেন মুখ‍্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ‍্য পুলিশের মহানির্দেশক, নগরপাল প্রমুখ। বৈঠকে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। কমিটিতে আছেন রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার ও অন্যান্য সরকারি আধিকারিকরা। পানের পিক বা থুতু ফেলে নোংরা করা রুখতে আর কী কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত নেবে এই কমিটি। কলকাতা এবং রাজ্য পুলিশের নির্দিষ্ট আইন রয়েছে যার মাধ্যমে জরিমানা করা যেতে পারে যারা নোংরা করছেন তাদের বিরুদ্ধে। তবে এই আইনকে আরও সংশোধন করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, আমাদের কাছে এটা বড় চ্যালেঞ্জ। যদিও এই বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জনমত গড়ে তুলতে হবে। শুধুমাত্র, ব্রিজ ফ্লাইওভার কিংবা যেখানে সৌন্দর্যের করা হয়েছে সেই সমস্ত জায়গাতেই নয়। পরিবেশ রক্ষা করার জন্য জলাশয় গুলির উপরেও নজরদারি রাখা হবে বলে বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য সংশ্লিষ্ট থানা গুলিকে দায়িত্ব নিতে হবে। সরকারি হাসপাতালগুলোতে যাতে রোগীর আত্মীয়রা নোংরা না করতে পারে তা দেখার জন্য অরূপ বিশ্বাস কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *