প্রসেনজিৎ মাহাতো
তঁার সঙ্গে শব্দটাই মানায়। তাই তঁার সঙ্গে ব্যবহারও হয় খুব বেশি। বিরাট কোহলি। আগ্রাসন। দুটো শব্দ যেন একে অপরের পরিপূরক। এবার আগ্রাসন শব্দের ব্যাখ্যা দিলেন স্বয়ং বিরাট নিজেই।
বিরাট সাফ বলে দেন, জেতার জন্য যে প্যাশন বা খিদে সেটাই আমার কাছে আগ্রাসন। যে কোনও মূল্যে ম্যাচ জেতাটাই আমার কাছে আগ্রাসন। ১০০ নয়, প্রতিটা মুহূর্তে ১২০ শতাংশ উজাড় করে দিতে হবে। আমার মতে, আগ্রাসন মানে প্রতিটা বলে নিজেকে জড়িয়ে রাখা। সেটা মাঠের মধ্যে আবার মাঠের বাইরেও হতে পারে।’ প্রাক্তনরা কিন্তু বিরাটের এই আগ্রাসনকে একেকজন একেকভাবে নেয়। কেউ প্রশংসা করেন তো কেউ আবার অপছন্দ করেন। বিরাট ওসবে পাত্তা দেন না। বলছেন,‘সবাইকে যে সবার পছন্দ হবে, এর কোনও মানে নেই। একেকজন একেকরকম হয়। আমি আমার মত। আমি বুঝি, পারফর্ম করতে পারলেও কথা শুনতে হবে, পারফর্ম না করতে পারলেও কথা শুনতে হবে।’ সামনেই অস্ট্রেলিয়াতে লড়াই শুরু। বিরাটের কাছে কঠিন পরীক্ষা। মানতে চাইলেন না। জানান, সব ম্যাচই সমান কঠিন। সমান গুরুত্বপূর্ণ। আলাদা করে গুরুত্ব দেন না তিনি। এ জন্যই তিনি বিরাট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news