Breaking News
Home / TRENDING / বুলন্দশহরের নতুন ভিডিওয় কী দেখা গেল? জেনে নিন ক্লিক করে

বুলন্দশহরের নতুন ভিডিওয় কী দেখা গেল? জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক:

যত সময় পেরোচ্ছে ততই বুলন্দশহর কাণ্ডের ভয়াবহ ছবি স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি একটি মোবাইল ভিডিও পুলিশের হাতে পৌঁছেছে। সেখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। মুখে ‘মারো!’ , ‘মারো!’ এবং ‘বন্দুক লে লো!’ বুলি। মোবাইলের ফুটেজেই দেখা যায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন ইন্সপেক্টর সুবোধ সিংহ। মনে করা হচ্ছে, এরপরই তাঁর গাড়ির চালক সুবোধ সিংহকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত ভিড় ইন্সপেক্টর সুবোধ সিংহকে গুলি করে। অন্যদিকে, এই ঘটনায় মৃত আরেক স্থানীয় যুবক সুমিতকেও বিক্ষোভকারীদের সঙ্গেই পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায়। যদিও তাঁর পরিবার দাবি করে আসছিল সুমিত এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এই ভিডিওটি সামনে আসার পর অভিযুক্তদের চিহ্নিত করতে আরও সুবিধা হবে বলে মনে করছে পুলিশ। উল্লেখ্য, সোমবার বুলন্দশহরে গোহত্যার গুজবে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুড়িয়ে দেওয়া হয় বহু গাড়ি। ঘটনায় এক ইন্সপেক্টর সহ ২ জনের মৃত্যু হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *