নিজস্ব সংবাদদাতা:
শোভন চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মুকুল রায়। মধ্যপ্রদেশে দলীয় প্রচারে ব্যস্ত থাকার মধ্যেই শোভনের পদত্যাগের খবর তাঁর কাছে পৌঁছয়। সেখান থেকেই ফোনে মুকুল বলেন, “শোভনের সঙ্গে যা হল তা ঠিক হল না। শোভন পদত্যাগ করেনি, ওকে করানো হয়েছে।’ মুকুলের মতে সচেতন ভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, “কারও ব্যক্তিগত জীবন কখনওই রাজনীতির আঙিনায় টেনে আনা উচিত নয়।” তৃণমূল পরিবারের এই প্রাক্তনী এদিন কিছুটা স্মৃতিচারণাও করেন। বলেন, ‘২০০৪ সালে যখন তৃণমূলের একজন মাত্র সাংসদ তখন নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়ে ছিল। সেই লড়াইয়ের পুরোভাগে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে শোভনও একজন।’ ২০০৪ সালের যে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরুর কথা মুকুল এদিন বললেন, সেই লড়াইয়ের পরিণতি ছিল ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ১৯টি আসন। তারপর এগারোতে রাজ্যে পালাবদল।
মুকুলের কথায় দুর্দিনের যারা সহযোদ্ধা তাদের অবদান ভুলে যাওয়াই এখন তৃণমূল শীর্ষ নেতৃত্বের দস্তুর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news