ওয়েব ডেস্ক:
প্রায় ৭ গুন বেশি দাম দিয়ে গ্ল্যাক্সো স্মিথক্লাইনের ভারতের কনজিউমার বিজনেস কিনে নিল ইউনিলিভার। এর মানে হরলিক্স, বুস্ট, ভিভা এবং মল্টোভার মতো স্বাস্থ্যবর্ধক পানীয় এবার থেকে ইউনিলিভার কোম্পানীর অধীনে চলে আসবে। জানা গিয়েছে, ৩১,৭০০ কোটি টাকায় গ্ল্যাক্সো স্মিথক্লাইন কোম্পানীর কনজিউমার হেল্থ কেয়ার কিনেছে ইউনিলিভার। এই মূল্য জিএসকেসিএইচ কোম্পানীর লাভের ৭ গুন বেশি। বাণিজ্য মহলের বিশেষজ্ঞরা বলছেন, হরলিক্স, বুস্ট, মল্টোভার মতো হেল্থড্রিঙ্কের দৌলতে বাজারে ১ নম্বর জায়গা করে নেবে হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড। বিশেষজ্ঞ মহলের ধারনা, এই চুক্তির ফলে ১০,৭০০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারবে এইচইউএল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news