নীল বণিক:
২০১৯এ বাংলায় ভালো ফল করতে মরিয়া বিজেপি। তাই ডিসেম্বর জুড়ে একের পর এক হেভিওয়েটদের দিয়ে সভা করাতে চাইছে দল। বিজেপির গণতন্ত্র যাত্রায় একাধিক সভা করতে রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ডিসেম্বর মাসেই রাজ্যের মোট ছটি জায়গায় সভা করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আসানসোল, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ব্যারাকপুর, হাওড়া ও শিলিগুড়িতে সভা করবেন বলে দলীয় সূত্রে খবর। রাজ্যের গণতন্ত্র বাঁচাও যাত্রার মাধ্যমেই রাজ্যে গেরুয়া ঝড় তুলবেন যোগী। কেন্দ্রীয় নেতৃত্বের কৌশল মতো এরাজ্যে হিন্দুত্বের ইস্যুতে যোগী আদিত্যনাথ কতটা আক্রমনাত্বক হয়, সেটাই দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news