Breaking News
Home / TRENDING / অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। খোঁজ নেন ভাইয়ের শারীরিক অবস্থার। শনিবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গে একাধিক পরীক্ষা করা হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন গণেশ। এরপরই মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির অধ্যাপক সরোজ মণ্ডল-সহ তিন সদস্যের টিম গঠন করা হয়। শুরু হয় চিকিৎসা। বর্তমানে কার্ডিওলজি বিভাগের আইসিইউতে রয়েছেন তিনি।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দোপাধ্যায়ের স্ত্রী কাজরীর হয়ে ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন গনেশ। দলগত ভাবে তিনি তৃণমূলের জয়হিন্দ বাহিনীর আহ্বায়ক। তবে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড থাকে অন্তরালে। মুখ্যমন্ত্রী আগামীকাল দুপুরের শতাব্দীতে মালদহ রওনা হবেন। তার আগেই ভাইকে দেখে গেলেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *