Breaking News
Home / TRENDING / ৬১টি মামলা, ১৫টি খুন করেও ভালো আচরণের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন গ্যাংস্টার বিকাশ

৬১টি মামলা, ১৫টি খুন করেও ভালো আচরণের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন গ্যাংস্টার বিকাশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

শুক্রবার সকালে উত্তরপ্রদেশের ভৌতিতে পুলিশের গুলিতে এনকাউন্টারে মৃত্যু হয় গ্যাংস্টার বিকাশ দুবের। ২ জুলাই চৌবেপুর থানার ৮ জন পুলিশ কর্মীকে খুন করার দায়ে ফেরার ছিল বিকাশ। এই গ্যাংস্টারকে ধরতে গোটা উত্তরপ্রদেশ ও হরিয়ানার পুলিশ দিনভর একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। তবে শুধুমাত্র এই ৮টি খুনই নয়, সরকারি হিসেব অনুসারে বিকাশের হাতে মোট খুন হয়েছে ১৫টি। এই ডনের নামে ফৌজদারি মামলা রয়েছে ৬১টি।

পুলিশ সূত্রে খবর, প্রায় তিন দশক ধরে অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বিকাশ দুবে। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ‘গুরুতর আহত’ ও ‘অশান্তি’ করার অপরাধে প্রথম মামলাটি করা হয় ১৯৯০ সালে। নিজের এলাকা চৌবেপুর থানায়। তারপর ১৯৯২ সালে তাঁর নামে খুনের অপরাধে ৮টি এফআইআর দায়ের হয়। সেটিই ছিল বিকাশের প্রথম খুন। তারপর থেকে তাঁর অপরাধের সংখ্যা ক্রমশ লম্বা হয়েছে।

আরও পড়ুনঃ লকডাউনের নামে নাটক করছেন দিদিমনি, কটাক্ষ ভারতী ঘোষের

১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭ বার গ্যাংস্টার আইনে বিকাশের নামে মামলা করা হয়। ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৮ বার গুন্ডা আইনে দোষী সাব্যস্ত হয় বিকাশ। ১৯৯৩, ২০০২ ও ২০১৭ সালে অস্ত্র আইনে মামলা রুজু হয়। বেআইনি মাদক পাচার কাণ্ডে ১৯৯৮ ও ২০০৬ সালে বিকাশের নামে মামলা করা হয়। ২০০১সালে ৩০ বছর বয়সে কানপুরের শিবালি থানায় জাতীয় সুরক্ষা আইনে মামলা করা হয়েছিল বিকাশের নামে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

১৫টি খুনের মধ্যে বিকাশ শেষ খুনটি করেছিল ২ জুলাই চৌবেপুর থানার ৮ পুলিশ কর্মীকে। বাকি ১৫টি খুন তিনি ১৯৯২ থেকে ২০১৭ সালের মধ্যে করেন। বিকাশ দুবের বিরুদ্ধে করা ৬১টি এফআইআরে’র ৪০ শতাংশ কেরিয়ারের শুরুতে হয়েছিল। এই ৬১টি এফআইআরে’র মধ্যে ৪৮টি ১৯৯০-২০০৫ সালে কানপুর জেলার বিভিন্ন থানায় করা হয়েছিল। বাকি ১২টি ২০০৬-২০২০ সাল পর্যন্ত করা হয়েছিল। যা ছিল মোট অপরাধের ২০ শতাংশ।

অন্যদিকে গ্যাংস্টার বিকাশকে যে সবসময় অপরাধীর তকমা দেওয়া হয়েছে এমনটা নয়। ২০০৮-২০১৪ সাল পর্যন্ত বিকাশের অপরাধের মাত্রা অনেকটাই কম ছিল। এমনকি ২০১৭ সালে তাঁর নামে কোনও এফআইআর দায়ের হয়নি। আশ্চর্যের বিষয়, ১১০ ধারা অনুযায়ী ভালো আচরণের জন্য বিকাশের নামে বিচারকের মুখে প্রশংসাও শোনা গিয়েছে।

আরও পড়ুনঃ

‘ওঁর এটাই প্রাপ্য ছিল’, স্বামীর মৃত্যু প্রসঙ্গে বললেন গ্যাংস্টার বিকাশের স্ত্রী রিচা দুবে

চিনের সরঞ্জাম বন্ধ করতেই, এশিয়ার বৃহত্তম সৌর প্রকল্প তৈরিতে উদ্যোগী মোদী

গোষ্ঠী দ্বন্দ্ব চরমে, বিজেপির দিকে পা বাড়িয়ে রাজীব, ইঙ্গিতে বললেন অরূপ

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *