Breaking News
Home / TRENDING / ক্যানিং মহকুমা হাসপাতালে রোগীর খাবারে টিকটিকি

ক্যানিং মহকুমা হাসপাতালে রোগীর খাবারে টিকটিকি

নিজস্ব সংবাদদাতাঃ

ক্যানিং: হাসপাতালে রোগীকে দেওয়া রাতের খাবারে মিলল আস্ত একটা টিকটিকি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। ভয়ে বহু রোগীই রাতে হাসপাতালের খাবার খাননি। হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুদ্ধ রোগী ও তাদের আত্মীয়স্বজনরা।

মঙ্গলবার রাতে হাসপাতালের তরফ থেকে রোগীদের রাতের যে খাবার দেওয়া হয় সেই খাবারে সারথি মণ্ডল নামে এক রোগী টিকটিকি দেখতে পান। দেখেন তরকারির মধ্যে রয়েছে আস্ত টিকটিকি। আশপাশের রোগীদের জানাতেই হাসপাতাল চত্বরে হইচই পড়ে যায়। এই ঘটনায় ফলে অনেক রোগীই রাতের খাবার খেতে অস্বীকার করেন।

সারথি মণ্ডলের পরিবারের লোকেরা কর্তব্যরত চিকিৎসকদের বিষয়টি জানালেও এ বিষয়ে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে জানানো হয় খাবারে নাকি টিকটিকি পড়তেই পারে!

রোগীদের পরিবারের অভিযোগ, ‘হাসপাতালের ভ্যাট তথা নোংরা আবর্জনা যেখানে ফেলা হয় তার পাশেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রান্নাঘরে রোগীদের খাবার রান্না করা হয়।’ যদিও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *