ওয়েব ডেস্ক
বাইরের শত শত ডেভেলপারের কাছে ৫ লক্ষেরও বেশি গুগল প্লাস ইউজারের তথ্য চলে গিয়েছে। তাই গুগল প্লাসের গ্রাহক সংস্করণ (কনজুমার ভার্সন) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মূল সংস্থা অ্যালফাবেট ইনকর্পোরেটেড। জানা গিয়েছে, একটি সফটওয়্যার ‘বাগের’ ফলে ২০১৫ থেকে ২০১৮র মার্চ পর্যন্ত গুগল প্লাসের ৫ লক্ষ প্রোফাইলের তথ্য বাইরে চলে গিয়েছে। সোমবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানাল অ্যালফাবেট ইনকর্পোরেটেড। তবে কোনও প্রোগ্রাম ডেভেলপার এই ‘গ্লিচের’ ভুল ব্যবহার করেনি বলেই জানিয়েছে এআই। যে তথ্য ফাঁস হয়েছে তা ইউজারদের ‘স্ট্যাটিক ডেটা’ বা নাম, বয়স, লিঙ্গ, ই-মেইল অ্যাড্রেস বা জীবীকা অব্দিই সীমিত ছিল। ২০১৮র মার্চ মাসের পর এই সাইট ‘বাগ’ মুক্ত করা গেলেও আপাতত গুগল প্লাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news