ওয়েব ডেস্ক
কঠিন রোগে আক্রান্ত সংসদে হামলার মাস্টারমাইন্ড এবং জৈশ-এ-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর নেতা মাসুদ আজহর। আইবি সূত্রের খবর, গত দেড় বছর ধরে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে মেরুদণ্ড ও কিডনির জটিল রোগের চিকিৎসা করাচ্ছে এই জঙ্গি নেতা। তবে আপাতত বিছানাবন্দি হয়ে পড়ায় জৈশের সমস্ত কাজ মাসুদ আজহরের দুই ভাই রউফ আসগর এবং আথর ইব্রাহিম দেখাশোনা করছে। বিশেষ করে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদি কার্যকলাপের দায়িত্বে রয়েছে রউফ আসগর। রউফকেও এবার মোস্টওয়ান্টেড লিস্টে ঢোকাতে রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানাবে আইবি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news