Breaking News
Home / TRENDING / ৩ রাজ্যে পাস করার পর কোথায় রাহুল? জেনে নিন ক্লিক করে

৩ রাজ্যে পাস করার পর কোথায় রাহুল? জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক:

‘পাপ্পু পাস হো গয়া’! টিভির জনপ্রিয় অ্যাডে পাপ্পু পাস করে যাওয়ায় তাকে ক্যাডবেরী পুরস্কার দেওয়া হয়েছিল। রাজনৈতিক মহলে ‘পাপ্পু’ হিসেবে পরিচিত রাহুল গাঁধীও সম্প্রতি পাস করেছেন। ৩ রাজ্যের নির্বাচনী ফলকে ফাইনাল না হলেও ইউনিট টেস্ট বলাই যেতে পারে। তারওপর তাঁর নেতৃত্বে কংগ্রেসের ৩-৩টি রাজ্যে জয়। রোদে রোদে ঘুরে প্রচার, প্রত্যেক নেতার নাম সঠিকভাবে মুখস্ত করে বক্তৃতা দেওয়া, তারওপর পাজি মিডিয়া তো আছেই। এতকিছু মাথায় রেখে গম্ভীর নেতাসুলভ মুখ বজায় রাখা – ক্লান্তি তো আসবেই! তাই এই তিন রাজ্যে পাস করা রাহুল ‘পাপ্পু’ গাঁধী এখন শিমলায় ছুটি কাটাচ্ছেন। দিদি প্রিয়াঙ্কা ও তাঁর দুই ছানাপোনা নিয়ে রিল্যাক্স মুডে কংগ্রেস সভাপতি। শোনা যাচ্ছে বরফঢাকা শিমলায় গরম গরম ম্যাগি সহযোগে চাও খাচ্ছেন। এদিকে দিল্লির রাজনীতি সরগরম তৃতীয় ফ্রন্টে ‘কৌন বনেগা প্রধানমন্ত্রী’? কিন্তু তা নিয়ে মাথাব্যাথা নেই কংগ্রেস সভাপতির। আপাতত ৩টি পাসের ধকল সামলাতেই হিমসিম খাচ্ছেন তিনি। ফিরে এসে আদাজল খেয়ে আবার নেতার নাম, জায়গার নাম, ফসলের নাম মুখস্ত করতে হবে যে! তবেই না ফাইনালে পাস হবে ‘পাপ্পু’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *