Breaking News
Home / TRENDING / টিকিয়াপাড়ায় ৭ বছরের অস্ত্র কারখানা, এলাকা জানত না!

টিকিয়াপাড়ায় ৭ বছরের অস্ত্র কারখানা, এলাকা জানত না!

ওয়েব ডেস্ক:

সাত বছরের অস্ত্র কারখানা। তাও আবার ছোট না, বড়সড়। অথচ কেউ জানত না! এতদিন ধরে একটি এলাকায় এত বড় অস্ত্রকারখানা চলছিল রমরমিয়ে, আর স্থানীয় মানুষ, পুলিশ, পুরসভা কেউ কিছু জানত না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে হাওড়ার টিকিয়াপাড়ারয় অস্ত্র কারখানার হদিশ মিলতেই।

এমনিতে গত এক বছরে রাজ্যে জুড়ে নেহাত কম অস্ত্র কারখানার খোঁজ মেলেনি। তবে যে হারে বোমাবাজি, আগ্নেয়াস্ত্রের ব্যবহারে খুন জখমের ঘটনা উঠে আসছে সংবাদমাধ্যমে তাতে করে এই ঘটনাকে স্বাভাবিক বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

যেমন বুধবার হাওড়ার টিকিয়াপাড়ায় মিলল আরও একটি অস্ত্র কারখানার হদিশ। গঙ্গারাম বৈরাগী লেনের এই কারখানা থেকে এদিন উদ্ধার হয় প্রচুর পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, লেদ কারখানার আড়ালে চলত এই দেশি অস্ত্র তৈরির কাজ। কিন্তু ধন্দে বর্তমান তদন্তকারীরা। তাঁরা বুঝতে পারছেন না, পাড়ার ভেতরে পুলিশ, প্রশাসনের চোখে ধুলো দিয়ে দীর্ঘ সাত বছর ধরে চলল কী করে একটি অস্ত্র তৈরির কারখানা? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে নেমেছে এখন পুলিশ।

আজ অস্ত্র কারখানায়টিতে অপরেশন চালিয়ে  গ্রেফতার করা হয় ৩ ভিন রাজ্যের বাসিন্দাকে। ধৃতদের নাম মহঃ আনোয়ার, মহঃ সোহেল ও মহঃ নিরাজ আনসারি।  তিন জনকে  হাওড়া আদালতে পেশ করা হয়েছে। জেরায় জানা গিয়েছে, ধৃত তিনজনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *