ওয়েব ডেস্ক
২০১৯র নির্বাচনী দামামা বাজার আগেই বিরোধীদের তৃতীয় ফ্রন্টের চিড় বেরিয়ে আসছে। তৃতীয় ফ্রন্টের নেতা হিসেবে রাহুল গাঁধীকে মেনে নিতে রাজি নয় সব বিরোধী দল। মঙ্গলবার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব স্পষ্ট জানিয়ে দেন স্টালিনের মতামতকে ফ্রন্টের মতামত হিসেবে দেখা উচিত নয়। তিনি বলেন, এম কে স্ট্যালিন রাহুল গাঁধীর নাম বিরোধী দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরতেই পারেন। কিন্তু তা শুধু স্ট্যালিনের মতামত হিসেবেই দেখা উচিত। দেশের জনগণ বিজেপি সরকারের কাজে ক্ষুব্ধ। আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আর শরদ পাওয়ার তৃতীয় ফ্রন্ট তৈরি করতে উঠেপড়ে লেগেছেন বলে মন্তব্য করেন অখিলেশ। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন স্ট্যালিন এবং অখিলেশ দুজনেই নিজেদের রাজনৈতিক পরম্পরা বজায়রাখতেই এই মন্তব্য করেছেন। ডিএমকে নেতা স্ট্যালিনের পিতা এম করুণানিধি গাঁধী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। ইন্দিরা গাঁধী থেকে সনিয়া গাঁধী- সবসময় কংগ্রেসের পাশে ছিলেন তিনি। অন্যদিকে, অখিলেশের পিতা মুলায়ম সিংহ যাদব বরাবরই সনিয়া গাঁধীকে ইতালিয় বলে তাঁর নেতৃত্বের বিরোধীতা করে এসছেন। ১৯৯৯ সালেও বিরোধী দলের নেত্রী হিসেবে সনিয়াকে মানতে অস্বীকার করেছিলেন মুলায়ম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news