নিজস্ব সংবাদদাতা
জম্মু কাশ্মীরে পুলিশ এবং স্পেশাল পুলিশের ওপর পর পর জঙ্গি হামলার জেরে দক্ষিণ কাশ্মীরের পুলিশকর্মীদের আগামি কয়েকদিন নিজেদের পরিবার ও আত্মীয়দের সঙ্গে না দেখা করার পরামর্শ দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। শুক্রবার ৩ অপহৃত স্পেশাল পুলিশের অফিসার জঙ্গিদের হাতে খুন হন। এরপর শনিবার ভিডিও রেকর্ডিং করে পদত্যাগ করেন ৭ স্পেশাল পুলিশের কর্মী । তারপরই এই অ্যাডভাইজরি জারি করে জম্মু প্রশাসন। এই ঘটনার জেরে নিউ ইয়র্কে ভারত পাকিস্তানের আসন্ন বৈঠক ভেস্তে গিয়েছে।
জম্মু ও কাশ্মীরে কর্মরত স্পেশাল পুলিশ অফিসারের দায়িত্ব স্থানীয় তথ্য সংগ্রহ করা। এঁরা আইবি বা সেনার ধাঁচে কাজ করলেও সেনা বা সিআরপিএফদের মতো সুরক্ষিত ছাউনি বা ক্যাম্প নেই তাদের জন্য । ফলে অতি সহজেই জঙ্গিদের টার্গেট হয়ে যান এই পুলিশ কর্মীরা। জম্মু কাশ্মীর প্রশাসন এরকম ক্ষেত্রে পুলিশকর্মীদের এবং তাদের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে পারে না, কারন এদের পরিবার কোনও সুরক্ষিত ক্যাম্পাসে থাকে না। ফলে মাঝে মধ্যেই দক্ষিণ কাশ্মীরে কর্মরত এইসব স্পেশাল পুলিশ অফিসারদের বাড়ি বা পরিবারের সঙ্গে দেখা না করতে অ্যাডভাইজরি জারি করে প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news