নিজস্ব সংবাদদাতা
নিউ ইয়র্কে পাকিস্তানের সঙ্গে বৈঠকে ভারতের ‘না’ এর পরই স্বমূর্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । রবিবার সোশাল মিডিয়ায় ট্যুইট করে ইমরান বলেন, ভারতের এই পদক্ষেপ ‘উগ্র’ এবং ‘ নেতিবাচক’। তিনি লেখেন, ‘ সারাজীবনে আমি এমন বহু লোককে দেখেছি, যারা ক্ষুদ্র ব্যক্তিত্ব হওয়া সত্তেও বড় পদ অধিকার করে রয়েছেন । এঁরা সবকিছু পেরিয়ে বৃহত্তর ছবিটা দেখতে অক্ষম।’ ইমরানের এই বিবৃতির পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে । তবে পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, নিউ ইয়র্কে ভারত পাক বৈঠক ভেস্তে যাওয়া সত্তেও তাঁরা কর্তারপুরের গুরুদ্বারায় যেতে চাওয়া তীর্থযাত্রীদের নিয়ে আলোচনায় রাজি পাকিস্তান । তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে পরবর্তী বৈঠক কবে হবে তার সিদ্ধান্ত ভারতের হাতে, তবে পাকিস্তান সবসময়ই সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় রাজি। ফাওয়াদ আরও বলেন, পাকিস্তান বিশ্বাস করে সন্ত্রাস বা যুদ্ধের মাধ্যমে কোনও সমস্যারই সমাধান সম্ভব নয়।
এদিকে, আইবির তরফে জানানো হয়েছে, শুক্রবার শোপিয়ানে ৩ এসপিওর হত্যার পিছনে যে পাকিস্তানের ই হাত রয়েছে তার স্পষ্ট প্রমাণ আছে। জানা গিয়েছে, একটি ফোন ট্যাপ করে জানা গিয়েছে আইএসআইয়ের তরফে জঙ্গিদের জম্মু কাশ্মীরেরএসপিওদের অপহরণ করার পরেই হত্যা করার নির্দেশ দেয়। আইএসআইয়ের তরফে কাদের অপহরণ করতে হবে তাদের নামও বলে দেওয়া হয় জঙ্গিদের । ফোনে নির্দেশ দেওয়া হয় যে সাধারন ব্যক্তিকে পুলিশ কর্মীদের সঙ্গে অপহরণ করা হয়েছিল তাকে যেন ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এই তথ্যগুলি স্বরাষ্ট্র মন্ত্রকে পৌঁছে দেয় আইবি। এরপরই নিউ ইয়র্কে পাকিস্তানের সঙ্গে বৈঠক নাকচ করে দেয় ভারত ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news