Breaking News
Home / TRENDING / ৩৭০ ধারা নিয়ে কাশ্মীর প্রসঙ্গে ইমরানের সমালোচনায় প্রবাসী ভারতীয় সাংসদ

৩৭০ ধারা নিয়ে কাশ্মীর প্রসঙ্গে ইমরানের সমালোচনায় প্রবাসী ভারতীয় সাংসদ

ওয়েব ডেস্কঃ

কাশ্মীর নিয়ে পাকিস্তানকে আক্রমণ করলেন ভারতীয় প্রবাসী আমেরিকার সাংসদ রো খন্না। কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে রাষ্ট্রসঙ্ঘে যায় পাকিস্তান। এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিশানা করেন রো খন্না। তিনি বলেন, “ইমরান খানের নিজের কার্যকলাপের ওপর লাগাম টানা উচিত। তিনি বারবার অশান্তি ও ঘৃণার রাজনীতি করে এসেছে কূটনৈতিক মহলে। এমনকি কিছুদিন। আগে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যা কখনই উচিত নয়।”

আমেরিকায় নির্বাচিত দু’বারের ডেমোক্রেটিক সাংসদ রো খন্না বুধবার ক্যালিফোর্নিয়ায় একটি ভারতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, “ভারতীয় গণতন্ত্রে কাশ্মীরের স্থান খুবই মূল্যবান। তাই ইমরানের বয়ান বাজি বন্ধ করে, যুদ্ধের পরিস্থিতি না করাই উচিত। ওনার উচিত ভারতকে সঙ্গে নিয়ে জঙ্গি কার্যকলাপ বন্ধ করা।” এদিন তিনি কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তকে প্রশংসা জানান।

কিন্তু ইমরান খান আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে ফের সরব হলেন। বুধবার ইমরান খান ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল মাকঁরের সঙ্গে কাশ্মীর নিয়ে ফোনে আলোচনা করেন। ইমরান বলেন, ভারতের এই পদক্ষেপের ফলে দু’দেশের উপত্যকায় শান্তি বিঘ্নিত হয়েছে। মাকঁর অবশ্য দু’দেশের মধ্যে শান্তিপূর্ণ ভাবে আলোচনা করে সমাধান করতে বলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *