Breaking News
Home / TRENDING / দু’দিনের সফরে রাজ্যে আসছেন ভাগবত

দু’দিনের সফরে রাজ্যে আসছেন ভাগবত

প্রসেনজিৎ ধর:

ফের সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। আগামী ৩১ শে আগষ্ট শনিবার সকালে কলকাতায় পা রাখছেন সংঘ প্রধান। তিনি টানা তিনদিন এরাজ্যে থাকবেন বলে সূত্রের খবর।

১ সেপ্টেম্বর রবিবার সংঘ চালক সারাদিন কেশব ভবনে থেকে সংগঠনিক পর্যালোচনা করবেন। সূত্রের খবর, দক্ষিণববঙ্গ ও উত্তরবঙ্গের প্রান্তপ্রচারকদের নিয়ে আলাদা আলাদা বৈঠক করবেন মোহন ভাগবত। ঐদিন রাজ্যের বিশিষ্ট কয়েকজনের বাড়িতেও যেতে পারেন সংঘ প্রধান। সংঘ নেতা জিষ্ণু বসুর বাড়িতেও তার যাওয়ার কথা রয়েছে। এছাড়াও রাজ্য বিজেপির বিশিষ্টরা সংঘ চালকের সঙ্গে সৌজন্য বিনিময় করতে কেশব ভবনে আসবেন বলে সূত্রের খবর। 

যদিও সংঘ প্রধানের রাজ্য সফর নিয়ে আরএসএস কর্তারা সরকারি ভাবে কিছুই জানায় নি। তবে রাজনৈতিক মহল মনে করছে, সংঘ চালকের কলকাতার তিন দিনের সফর খুব গুরুত্বপূর্ন। বর্তমান সময়ে বিজেপিতে নব্যদের সঙ্গে আদিদের মতপার্থক্য রয়েছে। সেইসব বিষয়েও সংঘ চালক সবিস্তারে আলোচনা হতে পারে। আগামী ৩ রা সেপ্টেম্বর সফর শেষ করে সংঘ চালক রাজ্য ছাড়বেন বলে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *