Breaking News
Home / TRENDING / ৩৭০ ধারা থেকে নজর ঘোরাতেই গ্রেফতার চিদম্বরম, দাবি পুত্র কার্তির

৩৭০ ধারা থেকে নজর ঘোরাতেই গ্রেফতার চিদম্বরম, দাবি পুত্র কার্তির

ভাস্কর মান্না:

আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে গ্রেফতার হন প্রাক্তণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বাবার গ্রেফতারি প্রসঙ্গে বৃহস্পতিবার ছেলে কার্তি চিদম্বরম বলেন, ৩৭০ অনুচ্ছেদ থেকে নজর ঘোরানোর জন্যই তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে।

 

কার্তির কথায়, “এই মামলাটি ২০০৮ সালে হয়। অথচ ২০১৭ সালে এর জন্য এফআইআর দায়ের করা হয়। এর আগে চার বার আমাদের বাড়িতে সিবিআই হানা দেয়। ২০ বার আমাকে ডেকে পাঠানো হয়েছিল। প্রত্যেকবারই আমাকে ১০-১২ ঘন্টা ধরে জেরা করেছে। একবার তো ১১ দিনের জন্য সিবিআই অতিথির তালিকায় ছিলেন। আমার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছে, তাঁদেরকেও এর হাত থেকে রেহাই দেননি। এখনও পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোনো চার্জশিট নেই। কারণ আমরা কেউ আইএনএক্স মিডিয়া মামলায় জড়িত ছিলাম না।”

 

তিনি আরও বলেন, “আমার বাবার গ্রেফতার টিভিতে রিয়্যালিটি শো’য়ের মতো ঘটনা। এরকম নাটক করার কোনো কারণ ছিল না। সততার সঙ্গে তদন্ত হচ্ছে না। কারণ যে অফিসারেরা জেরা করছে, তাঁরাও জানে কোনো মামলা নেই। কিন্তু কারোর ক্ষমতা হয়নি ওই ফাইলে লিখতে যে কোনো মামলা নেই। কিছু লোককে খুশি করার জন্য এসব করা হচ্ছে।” পাশপাশি তিনি আরও বলেন, “দুর্ভাগ্যবশত ভারতে কোনো মামলার শেষ হওয়ার কোনো সীমা থাকেনা। ওই মামলা দিনের পর দিন চলতে থাকে। কিছু মানুষকে কষ্ট দেওয়ার জন্য এটি একটি বড় হাতিয়ার। আমার বাবা প্রত্যেকবার জেরার জন্য সিবিআইয়ের কাছে গিয়েছিল। তারপরেও কোনো নির্দিষ্ট কারণ না থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হল।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *