নিজস্ব প্রতিবেদন:
আগামী কিছু সপ্তাহের মধ্যে মোবাইল ট্যারিফ প্ল্যান বাড়াতে চলেছে রিলায়েন্স জিও। মঙ্গলবার কোম্পানির তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে। জিওর মতে, ট্যারিফ বাড়ানো হলেও ডেটা ব্যবহারের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হবে না। এর আগে সোমবার এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া ডিসেম্বর থেকে তাদের নতুন ট্যারিফ প্ল্যান বাড়ানোর কথা ঘোষণা করেছে।
টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) মতে, সেপ্টেম্বরে ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেলের প্রায় ৪৯ লক্ষ গ্রাহক হাতছাড়া হয়েছে। অন্যদিকে রিলায়েন্স জিওর প্রায় ৬৯.৮৩ লক্ষ নতুন গ্রাহক এসেছে। ট্রাইয়ের তথ্য অনুসারে, এয়ারটেলের ২৩.৮ লক্ষ, ভোডাফোন-আইডিয়ার ২৫.৭ লক্ষ গ্রাহক কমেছে। বর্তমানে গ্রাহক সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ভোডাফোন-আইডিয়া। তাদের এই মুহূর্তে গ্রাহক সংখ্যা প্রায় ৩৭.২৪ কোটি টাকা। বর্তমানে এয়ারটেলের গ্রাহক সংখ্যা প্রায় ৩২.৫৫ কোটি এবং জিওর গ্রাহক সংখ্যা প্রায় ৩৫.৫২ কোটি।
ট্রাইয়ের নির্দেশ অনুসারে, সমস্ত রেগুলেটরি কোম্পানিকে নেটওয়ার্ক ও ডাটা স্পিড ঠিক করতে বলা হয়েছে। ২০১৬-র জুন থেকে ডিসেম্বর ও ২০১৭ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ইন্টারনেটের খরচ ৯৫ শতাংশ কমেছে। সেক্ষেত্রে তুলনামূলক ডাটার দাম নেওয়া হয়েছে ১১.৭৮ টাকা প্রতি জিবি। আবার মোবাইলে কল করার খরচও ৬০ শতাংশ কম হয়েছে। হিসেব অনুযায়ী প্রতি মিনিটে ১৯ পয়সা করে নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news