Breaking News
Home / TRENDING / ৩১ নং জাতীয় সড়কে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ৫

৩১ নং জাতীয় সড়কে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

 

জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল ৪ জনের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে মেন্দাবাড়ি এলাকার ৩১ নং জাতীয় সড়কে। 

 

জানা গিয়েছে, গৌহাটিগামী একটি ছোটো গাড়ির সঙ্গে হাসিমারাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে ওই ছোটো গাড়ির চালকসহ এক মহিলা ঘটনাস্থলে মাড়া যান। এছাড়া হাসপাতালে নিয়ে যাওযার সময় এক ৯ বছরের শিশুকন‍্যা মৃত্যু হয়। বাকি একজন পুরুষ ও এক মহিলা ও তিনজন শিশু আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন । 

 

স্থানীয় বাসিন্দারা জানান, খুব সকালে প্রচণ্ড শব্দে ঘর থেকে বেরিয়ে আসি এসে দেখি ছোটো গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ। ছোটো গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে, ছোটো গাড়িটিতে চালকসহ দু’জন পুরুষ, দু’জন মহিলা ও চারজন শিশু ছিল। তার মধ‍্যে চালক ও এক মহিলা ঘটনাস্থলে মারা যায়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় আরও একজন শিশু মারা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে কালচিনি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ তদন্ত শুরু করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *