Breaking News
Home / TRENDING / পাঁচ বছরে ঐতিহাসিকভাবে বেড়েছে বাঘের সংখ্যা, জানালেন মোদী

পাঁচ বছরে ঐতিহাসিকভাবে বেড়েছে বাঘের সংখ্যা, জানালেন মোদী

ওয়েব ডেস্কঃ

উল্লেখযোগ্য হারে ভারতে বেড়েছে বাঘের সংখ্যা। সোমবার আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০১৮ সালে দেশে বাঘের সংখ্যা বেড়েছে ৭০০টি। এই সংখ্যাটা শুনে ভারতবাসী খুশি হবেন। ভারতে বর্তমানে মোট বাঘের সংখ্যা ২৯৬৭টি।

এদিন সর্বভারতীয় বাঘ সুমারির ফলাফল ঘোষণা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ৯ বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২২ সালের মধ্যে ভারতে বাঘের সংখ্যা দ্বিগুণ করা হবে। কিন্তু এর ৪ বছর আগেই এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হয়েছে। বাঘের বসবাসের সুরক্ষিত জায়গা হল ভারত। কেন্দ্রীয় সরকার বাঘ বাঁচানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই এবছর ঐতিহাসিক ভাবে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশে।

বলিউডের হিন্দি সিনেমার সংলাপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এক থা টাইগার’ থেকে শুরু করে ‘টাইগার জিন্দা হ্যায়’ পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি। এবার এটাই ধরে রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, ৫ বছরের সংরক্ষিত এলাকায় সংখ্যা ৬৯২ থেকে বেড়ে ৮৬০টি করা হয়েছে। অন্যদিকে, অভয়ারণ্যের সংখ্যা ৪৫ থেকে বেড়ে ১০০-র উপরে করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ বাঘ সুমারি অনুযায়ী কর্নাটকে দেশে সব থেকে বেশি বাঘ ছিল। সংখ্যাটা প্রায় ৪০৬টি। এছাড়া উত্তরাখন্ডে ৩৪০টি এবং মধ্যপ্রদেশে ৩০৮টি বাঘ ছিল। এই ৫ বছরে দেশের বিভিন্ন রাজ্যের বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চোরাশিকার আটকানো গেলে এবং বাঘের অপমৃত্যু ঠেকানো গেল এই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করছেন বাঘ বিশেষজ্ঞরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *