প্রসেনজিৎ ধর
বিজেপি মেনেই নিয়েছে যে এবার নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেজন্যই বিজেপির রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন। দিলীপ ঘোষের বক্তব্যকে এভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তিনি বলেন বিজেপি যে নিজেদের এরাজ্যে তৃণমূলের বি টিম হিসেবে মনে করে, দিলীপ ঘোষের বক্তব্যে তা স্পষ্ট হয়ে গেল।
উল্লেখ্য, গতকালই দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রধানমন্ত্রী হলে ভাল হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news