Breaking News
Home / TRENDING / ২১ মানুষের পর পঞ্চায়েতে শাসকের রোষের বলি ২০০ গাছ

২১ মানুষের পর পঞ্চায়েতে শাসকের রোষের বলি ২০০ গাছ

নিজস্ব সংবাদদাতা, বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা,:
পঞ্চায়েত নির্বাচনের বলি হয়েছেন ২১ জন মানুষ, এবার নির্বাচনে হারের বলি হল ২০০টি গাছ। এলাকায় তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ায় পরাজিত প্রার্থীর বাগানের ২০০টি গাছ কেটে দিল দলের অন্য আরেক সদস্য। জানা গিয়েছে, জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের বহু পুরনো সদস্য মুকুন্দ মুরারি দাস।কিন্তু দলে সমাজবিরোধীদের আনাগোনা বাড়ায় দলের ভেতরেই কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। হতাশায় এবার সেরকমভাবে প্রচারও করেননি মুকুন্দ দাস। গত ১৭ তারিখে নির্বাচনের ফল ঘোষণা হলে দেখাযায়, আরএসপি প্রার্থী বৈকুণ্ঠ গিরির কাছে মাত্র ১২ ভোটে হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ জানা। সেই হারের আক্রোশ গিয়ে পড়ে মুকুন্দ মুরারীবাবুর উপর। ফল প্রকাশের পর রাতেই তাঁর প্রায় দুশোর বেশী গাছ কেটে দেওয়া হয়। তাঁর অভিযোগ, এই কাজে পিছনে রয়েছে দলে সদ্য যোগ দেওয়া তৃণমূল কংগ্রেস নেতা যদুপতি কয়াল। ঘটনাটি আরও একবার তৃণমূলের সাংগঠনিক অদক্ষতার ছবি প্রকাশ্যে এনে দিল। যেখানে রাজ্য সরকার সবুজশ্রী র প্রকল্পের প্রচার করছে, সেখানে দলের মধ্যেই এধরনের কাজ নানা প্রশ্ন তুলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *