Breaking News
Home / TRENDING / জলপাইগুড়ির রাজগঞ্জে চলছে পুনর্নির্বাচন

জলপাইগুড়ির রাজগঞ্জে চলছে পুনর্নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
রবিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের অম্বিকা নগর গ্রাম সংসদের দু’টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। কড়া পুলিশি ঘেরাটোপে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। অম্বিকা নগর প্রাথমিক স্কুলের ৭৯ এবং ৮০ নম্বর বুথে মোট ভোটার ১৯৪২। এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী। দু’টি বুথেই সকাল সকাল ভোটারদের লম্বা লাইন পড়ে যায়। প্রসঙ্গত, রাজগঞ্জের মহেন্দ্রনাথ হাইস্কুলে গত বৃহস্পতিবার ভোট গণনার দিন বিজেপি অভিযোগ করে তাদের ব্যালট পেপার ছিনতাই হয়েছে। এরপরেই রাজগঞ্জের বিডিও পেমা শেরপা সেখানে গণনা বন্ধ রাখেন। পরে জটিয়াকালী বাসস্ট্যান্ড চত্বর থেকে প্রায় সাড়ে ৪০০ ব্যালট পেপার উদ্ধার হয়। বিজেপির আবেদনের ভিত্তিতে বিডিও নির্বাচন কমিশনে ওই দু’টি বুথে পুনর্নির্বাচনের জন্য আবেদন জানায়। কমিশন সেখানে ভোটগ্রহণের নির্দেশ দেয়। সেই আনুযায়ী আজ ভোটগ্রহণ চলছে। সোমবার ভোট গণনা করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *