নিজস্ব সংবাদদাতা
১৯ জানুয়ারির ব্রিগেডের সভা ঘিরে তৎপরতা তুঙ্গে। সভামঞ্চের নিরাপত্তার নজরদারি করতে লাগানো হয়েছে সিসিটিভি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। তুণমূলের সভায় মূল মঞ্চের পাশাপাশি দু দিকে দুটি ছোট মঞ্চও থাকবে। মূল মঞ্চে মাত্র ৩০টি আসন থাকবে বলে জানা গিয়েছে। বাঁ দিকের মঞ্চে বসবেন বিধায়ক ও মন্ত্রীরা অবং ডানদিকের মঞ্চে থাকবেন সাংস্কৃতিক জগতের কলাকুশলীরা। শহরের বিভিন্ন জায়গায় ২০টিরও বেশী এলইডি লাগানো হবে। যার মাধ্যমে সভার সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও ১৯ তারিখ ভোর ৪টে থেকে শহরের বেশ কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে। শহরের বিভিন্ন জায়গায় তুণমূলের স্বেচ্ছাসেবকেরা সাহায্যের জন্য থাকবেন বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news