ভাস্কর মান্না
বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে এল নতুন নাম ভারতীয় বংশোদ্ভুত ইন্দ্রা নুয়ি। যিনি এর আগে পেপসিকো সংস্থার প্রাপ্তন প্রেসিডেন্ট ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাস্কা ট্রাম্পের অতি পরিচিত এই মহিলার একাধিবার ফোর্বস তালিকায় নাম উঠেছে।
বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মহিলা হিসেবে ইভাস্কা ট্রাম্প,রাষ্ট্র সংঘের প্রাপ্তন মার্কিন দূত
নিকি হ্যালির নাম থাকলেও, এবার সেই তালিকায় নতুন নাম যোগ হল ইন্দ্রা নুয়ী । মার্কিন মুলুক সহ গোটা বিশ্বে ইন্দ্রা প্রভাবশালী মহিলাদের মধ্যে অন্যতম। ২০১৮সালে ফ্রেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি বোর্ডের প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর হিসেবে তিনি নিয়োজিত হন। এছারাও ট্রাম্পের বিজনেস কাউন্সিলের সদস্য ছিলেন নুয়ি। নুয়ি ছাড়াও এই পদের দৌড়ে রয়েছেন অর্থনীতিবিদ ডেভিড মালপাস, ওভার সিজ কর্পোরেশনের প্রেসিডেন্ট রেওয়ানা বার্ন।
প্রসঙ্গত,বিশ্ব ব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি আর দ্বিতীয় বার নিজেকে এই পদে রাখতে চাইছেন না। তারপরই প্রেসিডেন্ট পদে একাধিক নাম উঠে আসে। যেহেতু এই ব্যাঙ্কের অধিকাংশ শেয়ার রয়েছে মার্কিন মুলুকের, তাই প্রেসিডেন্ট পদের নাম নির্ধারণ করে তারাই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news