Breaking News
Home / TRENDING / এনআরএস-এ অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ, হতবাক পশুপ্রেমীরা

এনআরএস-এ অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ, হতবাক পশুপ্রেমীরা

ওয়েব ডেস্ক:

এনআরএস-এ আজ সকালে নতুন করে শুরু হয়েছে নার্সিং ছাত্রীদের বিক্ষোভ। যা দেখে হতবাক পশুপ্রেমীরা। অভিযুক্তদের পাশে দাঁড়ানো বিক্ষোভ দেখে অবাক সাধারণ মানুষও। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। সকলের বক্তব্য একজন অপরাধিকে বাঁচাতে এমন সঙ্গবদ্ধ আন্দোলন চমকে দেওয়ার মতো ঘটনা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকেই নার্সিং হস্টেলে নতুন করে বিক্ষোভ দেখানো শুরু হয়। প্রতিবাদে ক্লাস বয়কট করেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রীরা। তাঁদের দাবি, অভিযুক্ত ৫ জনের ওপর থেকে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। আরও দাবি, হাসপাতাল চত্ত্বর কুকুর-বিড়ালমুক্ত করতে হবে।

এদিকে জামিন পাওয়া দুই ছাত্রীর আজ টিআই প্যারেড হওয়ার কথা। গতকাল ৪০০০ টাকার বন্ডে জামিন পান মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণ। যদিও বুধবার জেল থেকে ছাড়া পাননি তাঁরা।  ২ ছাত্রীর উপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে না।  কলেজে ঢোকার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।

সূত্রের খবর, তদন্ত কমিটির আতস কাচের তলায় রয়েছে আরও ৩ ছাত্রী। তাঁরা হলেন প্রিয়াঙ্কা দাস, সবিলা খাতুন ও দীপা ঘোষ। এনআরএস সূত্রে খবর, বাকি ৩ ছাত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *