Breaking News
Home / TRENDING / আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামীকাল থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু-এক পশলা ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে।

মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ সরছে দক্ষিনে। বর্তমানে উত্তরবঙ্গ ও অসমের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় অসম ও মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতার অস্বস্তি থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টিপাতের পরিমাণ ৫৪.৫ মিলিমিটার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *